stvadmin
৬ অগাস্ট ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট স্থানান্তর ঠেকাতে রায়গঞ্জে গণবিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরে সরকারি বিধি অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন পৌর এলাকার সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া সেন্টার পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি ধানগড়া বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এলাকাবাসীর একটি প্রতিনিধিদল ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা সদরসংলগ্ন এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের কথা থাকলেও একটি স্বার্থান্বেষী মহল সেটিকে অন্যত্র স্থানান্তরের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার সাধারণ শিক্ষার্থী, বেকার যুবক-যুবতী এবং প্রশিক্ষণপ্রত্যাশী মানুষের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা প্রাণকেন্দ্রে টিটিসি স্থাপিত হলে এলাকার তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। এতে দক্ষ জনশক্তি তৈরি হবে, কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই জনস্বার্থ বিবেচনায় পূর্বনির্ধারিত স্থানেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জোর দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ, আবু জাফর, মো. হোসেন আলী, ওমর ফারুক খান জুবায়ের, সচেতন নতুন প্রজন্মের তরুণ ছাত্র রিফাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।

বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রায়গঞ্জ উপজেলা সদরেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি সংগ্রহীত
খোলা বার্তা

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাক্ষী রেখে দিলে ধরা পড়ার ভয়ে ১১ বছরের শিশু রাজুকে হত্যা আসামি গ্রেফতার ২

কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট স্থানান্তর ঠেকাতে রায়গঞ্জে গণবিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার

কালিয়াকৈরে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদ রিক্সা চালক নজরুলের নামে সড়ক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

১০

Hello world!

১১

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

১২

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১৩

মাঠের ভোটযুদ্ধ শুরু

১৪

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১৫

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১৬

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৭

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৮

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৯

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

২০