stvadmin
১৬ অগাস্ট ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ

Oplus_16908288

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির নেতারা।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোকাদ্দেস হোসেন সোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা বলেন, সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

প্রতিবাদ সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রায় এক ঘণ্টাব্যাপী মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

উল্লেখ্য, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে একটি সভা থেকে ফেরার পথে এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ

সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ

এমপি আইনুল হকের গাড়ীতে হামলা, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

রায়গঞ্জের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনের যাবজ্জীবন

রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবককে ধরে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

রায়গঞ্জে ৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

১০

ফ্যামিলি কার্ড প্রকল্প: ৩২১ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

১১

রায়গঞ্জে করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

উল্লাপাড়ায় পোনা মাছ ধরতে গিয়ে ব’জ্রপাতে কৃ’ষকের মৃ’ত্যু!

১৩

কালবেলা সাংবাদিকের মেয়ে নুসাইবা, এসএসসিতে তাড়াশ উপজেলার সেরা

১৪

রায়গঞ্জে সাজাপ্রাপ্ত আসামি স্বপন কুমার দাস গ্রেফতার

১৫

মা বাবার মুখ উজ্জ্বল করল নুসাইবা, এসএসসিতে গোল্ডেন এ প্লাস

১৬

এসএসসিতে জিপিএ-৫ পেলেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

১৭

৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৯

চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে -পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

২০