stvadmin
২২ অগাস্ট ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইয়াকুব সভাপতি, শামীম সাধারণ সম্পাদক

Oplus_16908288

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ইয়াকুব আলী তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে শামীম হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
শনিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধানঘরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। নির্বাচনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইয়াকুব আলী তালুকদার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পেয়েছেন ১৭১ ভোট।
সাধারণ সম্পাদক পদে শামীম হোসেন তালুকদার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আসাদুল আলম পেয়েছেন ২৫৬ ভোট।
এ ছাড়া অতিরিক্ত সম্পাদক পদে আব্দুর রউফ সরকার (বকুল) ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক সেখ পেয়েছেন ২৪১ ভোট।
অর্থ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক সরকার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুস ওহাব সেখ পেয়েছেন ১৫০ ভোট।
যুগ্ম দপ্তর সম্পাদক পদে আল মাহমুদ সেখ ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হেলালুর রহমান পেয়েছেন ২০৬ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান সেখ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে গাঁজারসহ দুইজন আটক

১

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

২

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

৩

গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য

৪

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু হানিফ খান ।

৫

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দোকান ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

৬

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

৭

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

৮

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

৯

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১০

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১১

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

১২

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৩

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

১৪

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

১৫

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১৬

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১৭

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১৮

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১৯

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

২০