stvadmin
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কের পাশে সিএনজি রাখায় ১০ টাকা করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রাখার নামে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফিরোজ উদ্দিন চান্দাইকোনা ইউনিয়নের তাতবাড়ী এলাকার মৃত ছাইফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দাইকোনা পশুর হাটের সামনে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রেখে যাত্রী ওঠানামা করেন চালকেরা। অভিযোগ রয়েছে, হাটের দিন সেখানে গাড়ি রাখার জন্য ‘চেইন মেইনটেইন’ করার কথা বলে প্রতিটি সিএনজি থেকে ১০ টাকা করে আদায় করা হতো।

এ ঘটনায় ভুক্তভোগী সিএনজি চালকেরা টাকা আদায় ও হয়রানি বন্ধের দাবিতে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। পরে এক ভুক্তভোগী চালক বাদী হয়ে থানায় মামলা করেন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, চালকদের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

১

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

২

গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য

৩

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু হানিফ খান ।

৪

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দোকান ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

৫

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

৬

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

৭

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

৮

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

৯

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১০

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

১১

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১২

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

১৩

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

১৪

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১৫

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১৬

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১৭

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১৮

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

১৯

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

২০