stvadmin
২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে রায়গঞ্জ জামায়াতের নিন্দা

Oplus_16908288

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মর্তজা ও উপজেলা সেক্রেটারি এস এম মনসুর আলী বলেন, গত ২৪ আগস্ট রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু ‘উল্লাপাড়া আসনে বিএনপির জয়লাভ করেছিল, কিন্তু পরিকল্পিতভাবে আমাদের সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে’ এবং সিরাজগঞ্জের ১৩ জন জুলাই শহীদের মধ্যে ১২ জন বিএনপির—এমন বক্তব্য দিয়েছেন বলে তারা দাবি করেন।
জামায়াত নেতাদের ভাষ্য, ওই বক্তব্য ‘মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। ইতিহাস ও বাস্তবতাকে পাশ কাটিয়ে এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর সম্পদ নয়। এতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতের মানুষ অংশ নিয়েছেন এবং অনেকে জীবন দিয়েছেন। শহীদদের আত্মত্যাগকে দলীয় সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ করা এবং তাঁদের আত্মত্যাগের প্রতি অবমাননাকর মন্তব্য করা উচিত নয় বলে দাবি করেন জামায়াত নেতারা।
জামায়াতের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে দীর্ঘদিন ধরে নানা ধরনের ‘অপপ্রচার ও ভিত্তিহীন বক্তব্য’ দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, সাইদুর রহমান বাচ্চুর মতো একজন প্রবীণ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। বাস্তবভিত্তিক সমালোচনার পরিবর্তে অসত্য ও মনগড়া বক্তব্য দেওয়া তাঁর নিজের রাজনৈতিক মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করা হয়।
তবে রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে জামায়াত নেতারা বলেন, মতপার্থক্যের কারণে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক নয়। তাঁরা সব রাজনৈতিক দলের নেতাদের দায়িত্বশীল ও সংযত বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাইয়ের শহীদ এবং দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে কোনো বক্তব্য দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই করা উচিত। একই সঙ্গে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. সুমন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

১

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

২

গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য

৩

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু হানিফ খান ।

৪

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দোকান ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

৫

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

৬

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

৭

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

৮

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

৯

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১০

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

১১

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১২

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

১৩

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

১৪

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১৫

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১৬

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১৭

দোকানপাট ও স্ট্যান্ডে দখল: যানজটে রায়গঞ্জের ভূঁইয়াগাতীর গুরুত্বপূর্ণ সড়ক।

১৮

ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আব্দুর রাজ্জাক

১৯

রায়গঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

২০