stvadmin
১৫ অগাস্ট ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি আইনুল হকের গাড়ীতে হামলা, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

Oplus_16908288

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়ীতে হামলার অভিযোগ জামায়াত শিবির ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার সময় সংসদ সদস্য আইনুল হকের গাড়ীতে অবস্থান করা ফয়সাল বিশ্বাস নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে বলেন, একজন এমপির গাড়ীতে হামলা করেছে জামায়াত-শিবির-এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বিষয়টি জানতে এমপি ভিপি আইনুল হকের ব্যক্তিগত নম্বরে ফোন দিলে ফোনটি রিসিভ করেন তার ভাতিজা মাহমুদুল হাসান ফারুক। তিনি বলেন, আজ বিকেলে ধানগড়া বাজারে আটচালার মধ্যে এক মতবিনিময় সভায় বক্তব্য শেষ করে ফিরে আসছিলেন। এর মধ্যে জামায়াত-এনসিপির লোকজন ওনার গাড়ী ঘিরে ধরে লাঠিসোটা নিয়ে আঘাত করা শুরু করে। গাড়ীর পেছনের গ্লাস পুরোটাই ভেঙে ফেলেছে। পাথর দিয়ে অনেক ঢিল মেরেছে। এতে অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে। এ অবস্থায় আমরা এমপি মহোদয়কে উদ্ধার করে চান্দাইকোনার দিয়ে নিয়ে আসি।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান একটি মিটিং শেষে ফেরার পথে এমপির গাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। এমপি মহোদয়ের গাড়ীটা ক্ষতিগ্রস্থ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

২

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

৫

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

৬

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

৭

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

৮

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

৯

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১০

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১১

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১২

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৩

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১৪

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

১৬

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

১৭

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

১৮

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

১৯

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

২০