stvadmin
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ ভূঞাপুরের দুই যুবক গ্রেপ্তার জুলাই যোদ্ধা পরিচয়

মোঃ আব্দুর রহীম মিঞাঃ
টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ ভূঞাপুরের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দক্ষিণ। ১৫ সেপ্টেম্বর রাতে তাদেরকে গ্রেফতার ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মো. আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)। হাছান আলী নিজেকে জুলাই যোদ্ধা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন বলে জানা গেছে। যদিও সেময় উত্তাল জুলাই আন্দোলনে কোনো সংগঠনের নেতা কর্মী দেখা মিলেনি ভূঞাপুরে । আন্দোলন সফল হওয়ার পর থেকে ভূঞাপুরে জুলাই যোদ্ধা নামে অনেক নেতা-কর্মী পরিচয় দিচ্ছেন। আপনারা জুলাই যোদ্ধা হিসাবে কোথায় আন্দোলন করেছেন এমন প্রশ্নর জবাবে জানান যমুনা সেতুর পাশে রাস্তায়, টাঙ্গাইল , ঢাকার রাজপথে। ইয়াবাসহ গ্রেফতারকৃতরা জুলাই বেচে খাওয়া যোদ্ধা এমন ধারনা ভূঞাপুর বাসীর।
ডিবি পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাছান আলীর দখল থেকে ১৫০ পিস এবং মাহমুদুল হাসানের দখল থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৩০০ পিস।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই রিয়াজ উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

২

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

৫

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

৬

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

৭

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

৮

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

৯

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১০

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১১

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১২

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৩

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১৪

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

১৬

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

১৭

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

১৮

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

১৯

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

২০