stvadmin
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অভিযান, ঘটনাস্থলে মিলল না স্থাপনা

Oplus_16908288

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকায় অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে যৌথভাবে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

তবে অভিযানের সময় ঘটনাস্থলে কারখানার কোনো দৃশ্যমান স্থাপনা, মালিক বা শ্রমিককে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে জরিমানা, দণ্ড বা উচ্ছেদের মতো কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় অবৈধভাবে সীসা কারখানা পরিচালনার অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে গিয়ে কারখানার কোনো দৃশ্যমান স্থাপনা পাওয়া যায়নি। একই সঙ্গে কারখানার মালিক বা কোনো শ্রমিকেরও উপস্থিতি পাওয়া যায়নি।
এর ফলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা বা দণ্ড প্রদান কিংবা উচ্ছেদ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) গোয়ালপাড়া এলাকায় অবৈধ সীসা কারখানা পরিচালনার অভিযোগ নিয়ে খোলা বার্তাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে ওই এলাকায় পুনরায় অবৈধভাবে সীসা কারখানা স্থাপন বা পরিচালনার চেষ্টা করা হলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী। এ সময় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. তুহিন আলম জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কামারখন্দে ফিরোজ মাস্টারের ২৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন।

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ

খাদ্য সংকটে লোকালয়ে শিয়ালের হানা, কামড়ের ঘটনায় আতঙ্ক শিক্ষার্থীদের সতর্ক করলেন প্রশাসনিক কর্মকর্তা

সবুজ মাঠের কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত: দেখার কেউ নেই

রায়গঞ্জে অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে অভিযান, ঘটনাস্থলে মিলল না স্থাপনা

একই রাতে ৬ গরু চুরি, রায়গঞ্জে কৃষকদের মধ্যে আতঙ্ক

রায়গঞ্জে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অভিযোগ, গবাদিপশু নিয়ে আতঙ্কে কৃষক

রায়গঞ্জে আকাশে চাঁদ-তারার বিরল দৃশ্য, মুগ্ধ পথচারীরা

মহাসড়কের পাশে সিএনজি রাখায় ১০ টাকা করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১০

আমতলীতে ৪০০ ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ নারী ও কিশোর আটক

১১

তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১২

রায়গঞ্জে আগুনে বিধবার ঘর পুড়ে ছাই, ছেলের বিয়ের জন্য জমানো টাকাও শেষ

১৩

ধর্মপাশায় অযত্ন-অবহেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কাজে আসছে না মুক্তিযোদ্ধাদের

১৪

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অচিন্ত্য তালুকদারের মৃত্যু

১৬

অচিন্ত্য তালুকদারের মৃত্যুতে পরিবারের পাশে এমপি আয়নুল হকের প্রতিনিধি

১৭

শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

১৮

সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে ছয় দিন ধরে নিখোঁজ তরুণীর সন্ধান,পরিবারের স্বস্তি

১৯

রায়গঞ্জে নিখোঁজের ছয় দিন পর তরুণীর সন্ধান, পরিবারকে ফোন

২০