stvadmin
২৩ অগাস্ট ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চালকল মালিকদের কাছে চাঁদাদাবি ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চালকল মালিকদের কাছে চাঁদাদাবি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চালকল মালিক সমিতি।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সরকারের আপাতকালীন মজুদ গড়ে তোলা এবং সেই সঙ্গে ধান-চালের বাজার স্থিতিশীল রাখা, সরকারি উদ্যোগকে সহায়তা করে আসছি। প্রায় সাত-আট বছর যাবৎ প্রতি মৌসুমে চাল সরবরাহ করতে গিয়ে চার থেকে আট টাকা পর্যন্ত কেজি প্রতি লোকশান গুনতে হয়েছে আমাদের। তার পরও আমরা সরকারি স্বার্থে চাউল সরবরাহ করে আসছি। এর মধ্যে শুধুমাত্র বোরো/২৬ সংগ্রহ মৌসুমে কেজি প্রতি এক থেকে দুই টাকা লাভ হয়েছে।

এঅবস্থায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার মোশাররফ হোসেন সরকারের ছেলে এস,এম সোহাগ সরকার মিল মালিকদের কাছে চাঁদাদাবি ও হুমকি দিয়ে আসছে। সে চায় না সরকার তার লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল মজুদ রাখুক এবং বাজারে চালের মূল্য স্থিতিশীল থাক। এজন্য সে মিল মালিকদের কাছে চাঁদাদাবি ও হুমকি দিয়ে আসছে। তার এই সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হলে রায়গঞ্জ ১৩৭টি চাউল কল বন্ধ রাখতে হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে এস,এম সোহাগ সরকার বলেন, রায়গঞ্জে চালকলের লাইসেন্স ও সরকারি চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

মানববন্ধ চলাকালে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা চাউলকল মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুর রাজ্জাক, রায়গঞ্জ উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শেখ, সাধারন সম্পাদক শাহীদুল ইসলাম সবুজ, উপদেষ্টা কামরুল ইসলাম খন্দকার বাবলু প্রমুখ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালকল মালিকদের কাছে চাঁদাদাবি ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইয়াকুব সভাপতি, শামীম সাধারণ সম্পাদক

রায়গঞ্জে পৃথক মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গাড়ীচালকের

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

আটপাড়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পায়ে ফুটবল, চোখে জাতীয় দলের স্বপ্ন—রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের লড়াই

১০

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

১১

এমপির গাড়ীতে হামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১২

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার গোলাম মুক্তাদীর

১৩

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার মামলায় ক্যাফে ফাস্ট ফুডের মালিক গ্রেপ্তার

১৪

রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ

১৫

সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

১৬

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ

১৭

এমপি আইনুল হকের গাড়ীতে হামলা, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

১৮

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

১৯

রায়গঞ্জের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনের যাবজ্জীবন

২০