
সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে দৈনিক করতোয়া পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি মো. রুহুল আমিন বকুলের আয়োজনে রিপোর্টার্স ইউনিটির ভূঁইয়াগাঁতী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাদ্দেস হোসাইন সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী মন্ডল, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসান সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও উপজেলা বিএনপি মিডিয়া সেলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা।
এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্রের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কেটে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মন্তব্য করুন