stvadmin
২২ অগাস্ট ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে এক গৃহবধূর সঙ্গে কথিত পরকীয়ার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরিকে আটক করে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসিয়ে ওই দপ্তরিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে চর ফরিদপুর গ্রামের মুক্তারের স্ত্রী শম্পার সঙ্গে দীর্ঘদিনের কথিত অনৈতিক সম্পর্কের অভিযোগে একই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আরিফুল ইসলাম ওই বাড়িতে প্রবেশ করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে আরিফুল ইসলাম ও ওই গৃহবধূকে মারধর করেন বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর শনিবার (২২ আগস্ট) উভয় পক্ষের উপস্থিতিতে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে আরিফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাকে সতর্ক করা হয়।

সালিশে ওই গৃহবধূর স্বামী মুক্তারের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্র দাবি করেছে। এ ছাড়া ওই গৃহবধূর ব্যাংক হিসাবে থাকা ৩ লাখ টাকা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য দেওয়ার বিষয়ে সালিশে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয়ভাবে সালিশ বসিয়ে জরিমানা, বিবাহবিচ্ছেদ ও অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে এসব সিদ্ধান্তের আইনগত বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, “এ বিষয়ে আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইয়ের নাটক সাজিয়ে হত্যা, দুই বছর পর বেরিয়ে এলো ভাইয়ের পরিকল্পনা

১

অটোরিকশা ছিনতাই নয়, রায়গঞ্জে পারিবারিক বিরোধে হত্যা—২ বছর পর গ্রেপ্তার আপন ছোট ভাই

২

ভূঞাপুরে গাঁজারসহ দুইজন আটক

৩

নিমগাছী মৎস প্রকল্পের খুঁটি-তার বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করলেন চেয়ারম্যান

৪

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

৫

গোবিন্দাসীর হাট একসময় গরুর ভিড়ে পা ফেলার জায়গা ছিল না, এখন গরু শুন্য

৬

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু হানিফ খান ।

৭

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দোকান ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

৮

রায়গঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল ৩ গোডাউন-দোকান; ক্ষতি ৭৫ লাখ টাকা

৯

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক আসিফের বাড়িতে প্রেমিকা সুবর্ণার অনশন।

১০

প্রয়োজন সহায়তা: রায়গঞ্জে স্বেচ্ছায় মানুষের পাশে থাকলেও আজ তুফানের পাশে কেউ নেই

১১

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১২

সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাবলুর মোটরসাইকেল শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন।

১৩

রায়গঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

১৪

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৫

সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

১৬

সলঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন রাহিদ মান্নান লেনিন

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন

১৮

রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

১৯

রায়গঞ্জে দেয়াল নির্মাণে বাধা, সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

২০