সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে ৩ হাজার শিক্ষার্থীর মাঝে ৩ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা বিএনপির উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।
সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ, বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়দৌলপুর উচ্চবিদ্যালয় ও ভদ্রঘাট শামছুল মহসীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে চারা ও চকলেট তুলে দেওয়া হয়।
এর আগে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন