stvadmin
১৭ অগাস্ট ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপির গাড়ীতে হামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Oplus_16908288

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. গোলাম মুক্তাদীর রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পাশাপাশি তিনি পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৭ আগষ্ট) সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সংসদ সদস্যের গাড়ীতে হামলা ও ভাংচুররে ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি গোলাম মুক্তাদীর। এ নিয়ে মামলার দুজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হলো।

এর আগে রোববার বিকেলে উপজেলার ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

উল্লেখ্য, শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে এক মতবিনিয় সভা থেকে বেরিয়ে আসার পর এমপি আয়নুল হকের গাড়ীতে হামলার ঘটনা ঘটে। এই হামলায় তিনি অক্ষত থাকলেও তার গাড়ীর পেছনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

এমপির গাড়ীতে হামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার গোলাম মুক্তাদীর

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার মামলায় ক্যাফে ফাস্ট ফুডের মালিক গ্রেপ্তার

রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ

সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ

এমপি আইনুল হকের গাড়ীতে হামলা, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

রায়গঞ্জের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনের যাবজ্জীবন

১০

রায়গঞ্জে ইয়াবাসহ দুই যুবককে ধরে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি

১১

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১২

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

১৩

রায়গঞ্জে ৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

১৪

ফ্যামিলি কার্ড প্রকল্প: ৩২১ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

১৫

রায়গঞ্জে করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

উল্লাপাড়ায় পোনা মাছ ধরতে গিয়ে ব’জ্রপাতে কৃ’ষকের মৃ’ত্যু!

১৭

কালবেলা সাংবাদিকের মেয়ে নুসাইবা, এসএসসিতে তাড়াশ উপজেলার সেরা

১৮

রায়গঞ্জে সাজাপ্রাপ্ত আসামি স্বপন কুমার দাস গ্রেফতার

১৯

মা বাবার মুখ উজ্জ্বল করল নুসাইবা, এসএসসিতে গোল্ডেন এ প্লাস

২০