সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১নভেম্বর)সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় হতে র্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী প্রমুখ।
ভিডিও চিত্র প্রদর্শন, যুব ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তব্যে রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক (অঃদাঃ) মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্যে রাখেন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোতাহার রহমান।
যুব ঝণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি। সংগঠনের পক্ষে থেকে বক্তব্য রাখেন, ইয়ুথ রিজিওনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিরাজগঞ্জের সভাপতি মোছাঃ রেহানা। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, যুউঅ, সিরাজগঞ্জের প্রশিক্ষণার্থী (কম্পিউটার ট্রেড) মারুফা আক্তার, আত্মকর্মী মোঃ ইব্রাহিম শেখ।