stvadmin
৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

বাংলাদেশ পুলিশের আইজিপির তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারীদের মধ্যে মেধাভিত্তিক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে পুলিশ পরিবারের সন্তান আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার।

আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদর (মধ্যপাড়া ভরমোহনী) গ্রামের আ.ফ.ম. ইফতেখারুল ইসলামের ছেলে।

এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা পুলিশ পাবনার আয়োজনে পুলিশ লাইন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইফতি বিন ইফতেখারের হাতে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র তুলে দেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ আবু আশরাফ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএফ) আরজুমা আকতার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পাবনা পুলিশ পরিদর্শক (শহর ও যান) আ.ফ.ম. ইফতেখারুল ইসলাম বলেন, আমার ছেলে আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির জন্য নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এ অর্জনে যারা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাই, সে ভবিষ্যতেও পড়াশোনায় ভালো ফলাফল করে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখুক এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে রহমত ও বরকত দান করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের এ ধরনের মেধাবৃত্তি ও সম্মাননা আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তাদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আমি মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

২

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

৩

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

৪

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

৬

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

৭

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

৮

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

৯

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

১০

রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

১১

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

১২

তাড়াশে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে এমপি ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩

রায়গঞ্জে ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

১৪

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৫

রায়গঞ্জে চান্দাইকোনা অটোরিকশা-অটোভ্যান মালিক সমিতির উদ্বোধন

১৬

জনসেবার প্রত্যয়ে মানুষের পাশে মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল রানা—ভাঙা রাস্তা সংস্কারে নিজেই হাতে তুলে নিলেন কোদাল

১৭

জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন

১৮

রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯

রায়গঞ্জের পারকোদলা এতিমখানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২০