গোবিন্দ কুমার রায় স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের সঙ্গে তারাশ উপজেলা কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় তাড়াশ উপজেলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কৃষি কার্যক্রম, কৃষকদের বিভিন্ন সমস্যা এবং সারসহ কৃষি উপকরণ সরবরাহের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার মোহাম্মদ আফসার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের ব্যক্তিগত সহকারী মো. কামাল পাশা জনি, উপজেলা কৃষি কর্মকর্তা এবং সার ডিলারবৃন্দ।