stvadmin
২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে এমপি ভিপি আইনুল হকের ওপর হামলা, বিএনপির ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

Oplus_16908288

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) সংসদীয় আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জ।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে লিখিত সুপারিশ দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে হবে।

জেলা বিএনপি জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ তদন্ত কমিটি কাজ করবে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এক বার্তায় জানিয়েছেন।

নিউজ সূত্র
খোলা বার্তা

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে এমপির গাড়ি ভাঙচুরের মামলার প্রধান আসামি মানবাধিকার কর্মী তমাল সরকার গ্রেপ্তার

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না: রায়গঞ্জে বাচ্চু

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

রায়গঞ্জে এমপি ভিপি আইনুল হকের ওপর হামলা, বিএনপির ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয়

শরবত বিক্রি করেই গড়ছেন সবুজ পৃথিবী, শফিকুলের স্বপ্নে মুগ্ধ এলাকাবাসী

সারা দেশে প্রতিনিধি নিয়োগ দিবে STV সংবাদ এখনই আবেদন করুন

চালকল মালিকদের কাছে চাঁদাদাবি ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান

১০

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

১১

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

১২

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইয়াকুব সভাপতি, শামীম সাধারণ সম্পাদক

১৩

রায়গঞ্জে পৃথক মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

১৪

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গাড়ীচালকের

১৫

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

১৬

আটপাড়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন

১৭

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১৮

পায়ে ফুটবল, চোখে জাতীয় দলের স্বপ্ন—রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের লড়াই

১৯

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

২০