techtaranga
২২ জানুয়ারী ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাকরি দেবে গ্রামীণফোন, বয়সসীমা নেই

টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের করপোরেট গভর্নেন্স বিভাগে হেড অব এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: গ্রামীণফোন

পদের নাম: হেড অব এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স, (করপোরেট গভর্নেন্স)

পদ সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: আইন, রিস্ক ম্যানেজমেন্ট, করপোরেট কমপ্লায়েন্স, অডিট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: টেলিকম/সংলগ্ন শিল্পে নেতৃত্বের স্তরে অর্থ ব্যবস্থাপনায় ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশে ৫ বছরের কাজের অভিজ্ঞতা/আন্তঃসীমান্ত শিল্পে কাজ করার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।

কাজের ধরন: কোম্পানির কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন এবং ক্রমাগত উন্নত করা; কোম্পানির পরিচালিত কর্মসূচিগুলো এগিয়ে নেওয়া; দুর্নীতিবিরোধী নীতির প্রয়োগ ও তদারকি করা; বার্ষিক দুর্নীতিবিরোধী ঝুঁকি মূল্যায়ন ও পরিচালনা করা; ঝুঁকি প্রশমন কার্যক্রম অনুসরণ করা; লেনদেন পরীক্ষা করা এবং অন্যান্য পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা।

বয়সসীমা: উল্লেখ নেই।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মস্থল: ঢাকা।

বেতন ও সুযোগ–সুবিধা: প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পরিবহন, স্বাস্থ্যবীমাসহ আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি, ২০২৬

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://stvsangbad.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a3%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%af/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদ রিক্সা চালক নজরুলের নামে সড়ক উদ্বোধন

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড ঘটে।

Hello world!

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মাঠের ভোটযুদ্ধ শুরু

১০

কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ

১১

জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু

১২

সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

১৩

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৪

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু

১৫

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৬

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

১৭

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

১৮

গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

১৯

গ্রিনল্যান্ডের দাবিতে অনড় ট্রাম্প, ইউরোপীয়দের সেনা মোতায়েন

২০