রায়গঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪০ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে দ্রুতগতির অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই আকবর হোসাইনের মৃত্যু হয়।

আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও দ্রুত স্বাভাবিক হয়।হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, গত সাত মাসে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

Update Time : ০৬:৩১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫