রায়গঞ্জে অটোরিকশা চুরি

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৫৯ Time View

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এক অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। জীবিকার একমাত্র ভরসা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মালিক শহিদুল ইসলাম।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভূইয়ট গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৫৫) প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এশার নামাজ আদায়ের জন্য নিমগাছী কেন্দ্রীয় মসজিদে যান। নামাজ শুরুর আগে তিনি তাঁর জীবিকার একমাত্র সম্বল—অটোরিকশাটি—মসজিদের সামনের সড়কে রেখে যান।

কিন্তু নামাজ শেষে বের হয়ে দেখেন, রিকশাটি সেখানে নেই। পরে চারপাশে স্থানীয়দের সাথে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, “এই রিকশাটাই ছিল আমার জীবিকার একমাত্র ভরসা। ঋণ নিয়ে কিনেছিলাম। এখন জানি না কীভাবে সংসার চালাবো।”স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে নিমগাছী বাজার ও মসজিদ এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বেড়েছে। তারা দ্রুত ঘটনাটির তদন্ত করে চোরচক্র শনাক্ত ও চুরি হওয়া রিকশা উদ্ধারের দাবি জানান।স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, “গরিব মানুষ, এই রিকশাটাই ছিল তার জীবিকার সম্বল। এখন সে একেবারে নিঃস্ব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জে অটোরিকশা চুরি

Update Time : ০৬:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫