রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী ব্রিজে দুই কিশোর উদ্ধার, পরিবারের খোঁজে প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৫৯ Time View

Oplus_131072

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। এসটিভি সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী ফুলজোড় নদীর ব্রিজের উপর থেকে দুই কিশোরকে স্থানীয়রা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ব্রিজের উপর দুই শিশুকে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী তাদের নিরাপদে রাখে এবং স্থানীয় প্রশাসনকে খবর দেয়।

উদ্ধার হওয়া কিশোররা হলো— সাকিব (১১), পিতা: তারা মিয়া, মাতা: রেশমি, দাদা: আয়নাল ভাটিয়া, গ্রাম: ঘোরাঘাট, থানা: সুন্দরগঞ্জ, জেলা: গাইবান্ধা। পরিবারের তিন ভাইয়ের মধ্যে সাকিব সবচেয়ে ছোট। বড় দুই ভাইয়ের নাম রাসেল ও রাকিব।

আরেক জনের নাম নাদিম, পিতা: করিম, মাতা: লাইলী, দাদা: সিদ্দিক, গ্রাম: তুলশীঘাট (দেলেবাড়ি চর), থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা।

স্থানীয়রা জানান, বিকেলো ব্রিজের উপর দুই শিশুকে অচেনা অবস্থায় দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জানা যায়, তারা গাইবান্ধা জেলা থেকে এসেছে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে রায়গঞ্জে এসে পৌঁছেছে। তবে কীভাবে বা কার সঙ্গে তারা এসেছে— সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা বলেন, “দুই শিশুকে নিরাপদে হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। গাইবান্ধা জেলার সংশ্লিষ্ট থানাগুলোকে খবর দেওয়া হয়েছে।”

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানিয়েছে, পরিবারের সন্ধান পাওয়া গেলে দ্রুত শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী ব্রিজে দুই কিশোর উদ্ধার, পরিবারের খোঁজে প্রশাসন

Update Time : ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫