stvadmin
২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক এসপি

Oplus_16908288

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে বরখাস্ত করেছে সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারীকৃত এক প্রজ্ঞাপণে তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপণে একই সঙ্গে পুলিশের আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আরিফুর রহমান মণ্ডলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল । তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু এতেও কোনো সাড়া না পেয়ে সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের আদেশ অমান্য ও বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরআগে ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক আদেশে আরিফুর রহমান মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়। তাতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার, বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় সংযুক্ত আরিফুর রহমান মন্ডল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।

সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী আরিফুর রহমান মন্ডল যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১

ভূঞাপুরে তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

২

রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাবে গণশুনানি অনুষ্ঠিত

৫

ভূঞাপুরের ফলদার কুমারপাড়ায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা পরিদর্শনে ইউএনও মাহবুব হাসান

৬

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে, রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রনি তালুকদার।

৭

রায়গঞ্জে নবযোগদানকৃত ৭৬ প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

৮

রায়গঞ্জে বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

৯

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

১০

ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১

১১

রায়গঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১২

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নির্বাচিত আ.ফ.ম. ইফতি বিন ইফতেখার

১৩

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

১৪

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

পাঙ্গাসী ইউনিয়নে জনগণের সেবক হতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সালাউদ্দিন হাসিনুর

১৬

রায়গঞ্জের নিমগাছী গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা, থানায় ৩ অডিট সদস্য

১৭

ভূঞাপুর পৌরসভায় ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ: স্বাক্ষর জাল করে ভোটার স্থানান্তর, তদন্তে প্রশাসন

১৮

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে রায়গঞ্জ, প্রস্তুতি সভায় প্রশাসনের নানা সিদ্ধান্ত

১৯

ভূঞাপুরে সামিয়ানা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল দুই ব্যক্তিকে জরিমানা

২০